ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েল ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিচ্ছে নরওয়ে বিশ্বকাপ ফাইনালে বিজয়ীদের জন্য বিশেষ আংটি দিচ্ছে ফিফা বিশ্বকাপ ফাইনালে বিজয়ীদের জন্য বিশেষ আংটি দিচ্ছে ফিফা শৌচাগারে সিগারেট ধরাতেই বিস্ফোরণ, প্রাণ গেল কলেজছাত্রের মেসির ফাইনাল দেখতে মাঠে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবার বিশ্বকাপ ফাইনালের রেফারি বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু: বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে নিউইয়র্কে রেড অ্যালার্ট একসঙ্গে মরার সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা ল্যাম্পপোস্টের আলোয় ভবিষ্যৎ বুনছে শিশু নিরব

মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দৌড়, বাসচাপায় প্রাণ গেল শিশু জান্নাতের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ীতে মায়ের হাত ধরে সড়ক পার হওয়ার সময় হঠাৎ দৌড় দিয়ে বাসচাপায় প্রাণ হারিয়েছে ছয় বছরের শিশু হাসনা জান্নাত। নিহত জান্নাত চাটখিল পৌরসভার সুন্দলপুর গ্রামের মো. হাসানের মেয়ে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ঢাকা পোল এলাকায় চাটখিল-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মা রেহানা বেগমের সঙ্গে নানার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় হাসনা। পথে তারা ঢাকা পোল এলাকায় একটি অটোরিকশা থেকে নামেন। সড়ক পার হওয়ার সময় হাসনা মায়ের হাত ধরে ছিল। তবে হঠাৎ সে মায়ের হাত ছেড়ে দ্রুত দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় রামগঞ্জ থেকে ঢাকাগামী হিমালয় পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী রাসেল ইসলাম জানান, শিশুটি মায়ের হাত ধরে সড়ক পার হচ্ছিল। হঠাৎ করেই সে দৌড়ে রাস্তার দিকে চলে যায়। এরই মধ্যে দ্রুতগতির একটি বাস এসে তাকে ধাক্কা দেয়। ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে কেউ তাকে রক্ষা করার সুযোগ পায়নি। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সড়ক পার হওয়ার সময় শিশুটি হঠাৎ দৌড়ে গেলে একটি বাস তাকে চাপা দেয়। ঘাতক বাস ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিচ্ছে নরওয়ে

মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দৌড়, বাসচাপায় প্রাণ গেল শিশু জান্নাতের

আপডেট সময় ১০:৫৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬