ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদপুরে অর্ধশত ট্রান্সফরমার চুরি, চরম ভোগান্তিতে গ্রাহক ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া গ্যাসের মূল সমস্যা আমদানি করতে না পারা: তথ্য উপদেষ্টা ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে ধর্ষকদের যৌনাকাঙ্ক্ষা নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা এবার জোট করতে ইরানকে ডেকেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ শেখ হাসিনার বিষয়ে ভারত হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না: তথ্যমন্ত্রী বরিশালে ফের বাস ধর্মঘট, মহাসড়ক অবরোধ বিশ্বকে হতবাক করা সেই ফিলিস্তিনি শিশুর ছবি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করল মিশর

রাস্তার নির্মাণ কাজে অনিয়মের পক্ষে সাফাই গেয়ে গণপিটুনির শিকার এলজিইডি কর্মচারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

এবার এবার পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার নির্মাণ কাজে অনিয়মের পক্ষে কথা বলায় স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হয়েছেন উপজেলা এলজিইডির কার্য-সহকারী জাহিদুল ইসলাম। শনিবার (০২ আগস্ট) বিকেলে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাইঘাটা এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার নির্মাণ কাজ চলছিল। কাজের মান নিম্নমানের হওয়ায় স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল। শনিবার বিকেলে ক্ষুব্ধ জনতা কাজ বন্ধ করে দিলে ঘটনাস্থলে পৌঁছান এলজিইডির কার্য-সহকারী জাহিদুল ইসলাম। তিনি ঠিকাদারের পক্ষ নিয়ে কাজের অনিয়ম অস্বীকার করেন। এতে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। পরে তিনি একটি ধানক্ষেত পেরিয়ে স্থানীয় এক বাড়িতে আশ্রয় নিয়ে কোনোমতে প্রাণ রক্ষা করেন।

স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, ‘এই রাস্তাটির কাজ বহুদিন ধরে ঝুলে আছে। পাশের আরেকটি রাস্তায় কাজ শেষ হলেও এটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে অনিয়মের কারণে। এবারও স্থানীয়দের অভিযোগ পেয়ে গিয়ে দেখি, কাজের মান খুবই খারাপ। আমি স্থানীয়দের সহায়তায় কাজ বন্ধ করে দিই।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের মিস্ত্রি আবুল কালাম বলেন, ‘বৃষ্টির কারণে কিছু জায়গায় বালু পড়ে থাকলেও সেখানে কার্পেটিং করা হয়েছে। রাস্তা পরিষ্কার না করেই কাজ শুরু করায় কার্পেটিং উঠে গেছে।’ এ বিষয়ে কার্য-সহকারী জাহিদুল ইসলাম বলেন, ‘অফিস থেকে আমাকে কাজ দেখতে পাঠানো হয়েছিল। গিয়ে দেখি স্থানীয়রা কাজ বন্ধ করেছে। আমি সাংবাদিকদের বলি, অনিয়ম হয়নি। তখনই লোকজন উত্তেজিত হয়ে আমাকে মারধর করে। কোনোমতে পালিয়ে বাঁচি।’

তিনি আরও বলেন, ‘প্রায় ১০ দিন আগে বিটুমিনাস প্রাইম কোট দেয়া হয়েছিল। বৃষ্টির কারণে কিছু বালু পড়ে গিয়েছিল। পরিষ্কার না করেই কার্পেটিং করায় সমস্যার সৃষ্টি হয়।’ ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর ট্রেডার্সের প্রতিনিধি মিজানুর ইসলাম বলেন, ‘এটি ২০২০-২১ অর্থবছরের কাজ। আমি সাব-ঠিকাদার হিসেবে যুক্ত ছিলাম, তবে বিস্তারিত আর মনে নেই।’

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির বলেন, ‘ঘটনাটি শুনেছি। কাজের অনিয়ম থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, ‘রাস্তার কাজের অনিয়মের অভিযোগ পেয়েছি। স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছে। তবে কেউ গণপিটুনির শিকার হয়েছেন-এমন তথ্য এখনও আমাদের কাছে আসেনি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে অর্ধশত ট্রান্সফরমার চুরি, চরম ভোগান্তিতে গ্রাহক

রাস্তার নির্মাণ কাজে অনিয়মের পক্ষে সাফাই গেয়ে গণপিটুনির শিকার এলজিইডি কর্মচারী

আপডেট সময় ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫