ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাবে ব্রাজিল, নিশ্চিত করলেন আনচেলত্তি এবার ২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে কথা বলেছেন আসিফ মাহমুদ  বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েল, ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ দুই ভবনের ফাঁকে আটকা কুকুরকে বাঁচাল ফায়ার সার্ভিস ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি এক দশক পর জঙ্গি অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেলেন সেই তিন ছাত্রী লুডু খেলা নিয়ে দু‘পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ২০ উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের ওপর আদ-দ্বীন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের হামলা আসিফ-হাসনাত জেলা পরিষদের তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন: প্রশাসক

বিএনপির কর্মকাণ্ড কোরআন-হাদিস পরি/পন্থী বলে ভোলায় অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যো’গ’দা’ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

ভোলায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী- সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রবিবার (২ নভেম্বর) বিকালে মাঝিরহাট বাজারে ১ ও ২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক মাস্টার নুরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসাইন, সহকারী সেক্রেটারি ও প্রচার মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ইসমাইল হোসেন মনির, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন এবং সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার প্রমুখ। বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার মধ্য দিয়েই প্রকৃত ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জামায়াত ইসলাম সেই আদর্শ ও কর্মপদ্ধতি নিয়েই কাজ করছে।

বিএনপি থেকে জামায়াতে যোগদানকারী নেতাকর্মীরা জানান, বিএনপির নীতি ও কর্মকাণ্ড কোরআন-হাদীসের পরিপন্থী হয়ে পড়েছে এবং আওয়ামী ধারার রাজনীতি অনুসরণের কারণে আমরা ব্যথিত। তাই ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে যোগ দিয়েছি। সম্মেলনে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াত নেতারা। অনুষ্ঠানে ভেদুরিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে দেশের শান্তি, ন্যায় ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাবে ব্রাজিল, নিশ্চিত করলেন আনচেলত্তি

বিএনপির কর্মকাণ্ড কোরআন-হাদিস পরি/পন্থী বলে ভোলায় অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যো’গ’দা’ন

আপডেট সময় ১২:০০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫