দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৩২টি আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন। তিনি জানান, ধাপে ধাপে বাকি আসনগুলোর প্রার্থী তালিকাও প্রকাশ করা হবে।

বিএনপির এই ঘোষণার মধ্য দিয়ে দলটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ময়দানে নামার প্রস্তুতি সম্পন্ন করল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।