ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

পিরোজপুরে মাসুদ সাঈদীর প্রতিশ্রুতি: “নির্বাচিত হলে বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিণত করব”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী নেতা মাসুদ সাঈদী বলেছেন, নির্বাচিত হলে তিনি বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিণত করবেন। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ আজ পরিবর্তন চায়—তারা চায় একটি জবাবদিহিতামূলক সরকার এবং ন্যায় ও ইনসাফ-ভিত্তিক সমাজ ব্যবস্থা।

সোমবার বিকেলে উপজেলার চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্ডিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা ছারোয়ার হোসেন মোল্লা।

মাসুদ সাঈদী বলেন, “বাংলাদেশ এখন এক ক্রান্তিকালে আছে। শত্রুরা বারবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। জুলাই মাসের পরিবর্তনের পর যদি সব দল দেশের স্বার্থে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিত, তাহলে দেশ আরও এগিয়ে যেত। কিন্তু আমরা লক্ষ্য করছি, কিছু বন্ধুর মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। নিজেদের মধ্যে ঝগড়া-ফ্যাসাদে জড়ালে ফ্যাসিস্ট শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “আমি আল্লামা সাঈদীর অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে চাই। আপনাদের কাছে ওয়াদা করছি—আমি আমানতদারীর সাথে পিরোজপুরকে সাজাব, যেমনটি তিনি স্বপ্ন দেখেছিলেন।”

সমাবেশে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ মো. আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, সাবেক আমীর মো. হাবিবুর রহমান, কেসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এসএম ইউনুস আলী, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল, এবং ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাসুদ সাঈদী তার বক্তব্যে স্থানীয় উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভোটারদের প্রতি দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

পিরোজপুরে মাসুদ সাঈদীর প্রতিশ্রুতি: “নির্বাচিত হলে বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিণত করব”

আপডেট সময় ১১:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫