ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের দাবি মেনে নিচ্ছে আইসিসি, জানাল ভারতীয় গণমাধ্যম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৪৯৬৬ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অনুরোধ মেনে নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সে ক্ষেত্রে ভারত থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা জোরালো হচ্ছে। ভারতীয় গণমাধ্যম ও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটগুলোর খবরে এমন ইঙ্গিত মিলেছে।
রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে চিঠি পাঠিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুরোধ জানায়—ভারতে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজন করা হোক। বিবৃতিতে নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না থাকলেও বোর্ড-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শ্রীলঙ্কাকেই বিকল্প ভেন্যু হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি আইসিসির বিবেচনায় রয়েছে।
রোববার আইসিসির দপ্তর বন্ধ থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সোমবার বা মঙ্গলবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে হওয়ার কথা ছিল। এর মধ্যে তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ধারিত ছিল।
বিসিবি জানায়, রোববার দুপুরে বোর্ড পরিচালকদের এক জরুরি বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়। গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া ঘটনাবলি এবং ভারতের বর্তমান পরিবেশ বিবেচনায় নিয়ে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পরিচালকেরা। বাংলাদেশ সরকারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়—জাতীয় দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। সে সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, শুরুতে বিসিবির অধিকাংশ পরিচালক কঠোর অবস্থান নিতে রাজি না হলেও সরকারের সরাসরি হস্তক্ষেপের পর মত পরিবর্তন করেন তাঁরা। বিশ্বকাপ দল ঘোষণার পরপরই এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, “যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েও ভারতে খেলতে পারেন না, সেখানে পুরো দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ নয়।” তিনি আরও জানান, পুরো বিষয়টি ব্যাখ্যা করে আইসিসিকে লিখতে এবং বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতেও বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, “সিদ্ধান্ত হয়ে গেছে। শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করা হবে।”
পরবর্তীতে ক্রীড়া উপদেষ্টা আসিফ আরেকটি পোস্টে লেখেন, “বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ—আজ এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের দাবি মেনে নিচ্ছে আইসিসি, জানাল ভারতীয় গণমাধ্যম

আপডেট সময় ০৯:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬