ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার এসপি

‘জাতীয় বাল পুরস্কার’ নিয়ে মোদির সঙ্গে দেখা করবেন বৈভব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৪৫৯ বার পড়া হয়েছে

মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তুলেছেন বৈভব সূর্যবংশী। বিহারের এই কিশোর ক্রিকেটার ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে যেমন নজর কেড়েছেন ক্রিকেটপ্রেমীদের, তেমনি অর্জন করেছেন ভারতের অন্যতম সর্বোচ্চ শিশু সম্মান—প্রধানমন্ত্রীর জাতীয় বাল পুরস্কার। আজ শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
নয়াদিল্লিতে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠান বৈভবের ক্যারিয়ারের এক স্মরণীয় অধ্যায়। বুধবার তিনি দিল্লিতে পৌঁছান। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন তিনি। অনুষ্ঠান শেষে বৈভবসহ অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এই বিশেষ সাক্ষাতের আয়োজন।
তবে এই গৌরবময় সম্মানের জন্য একটি ত্যাগও স্বীকার করতে হচ্ছে বৈভবকে। পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিনি বিজয় হাজারে ট্রফির বাকি ম্যাচগুলো খেলতে পারছেন না। মাঠের বাইরে থাকা যেকোনো ক্রিকেটারের জন্যই কঠিন, তবে জাতীয় পর্যায়ে এমন বিরল ও মর্যাদাপূর্ণ স্বীকৃতি তার ক্যারিয়ারে নতুন অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করা হচ্ছে।
সাম্প্রতিক পারফরম্যান্সই বৈভবকে এনে দিয়েছে এই সম্মান। অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের প্রথম ম্যাচে তিনি খেলেন অবিশ্বাস্য এক ইনিংস—মাত্র ৮৪ বলে ১৯০ রান। এই বিধ্বংসী ব্যাটিং ঘরোয়া ক্রিকেটে তাকে সবচেয়ে আলোচিত তরুণ ব্যাটারদের কাতারে তুলে এনেছে। শুধু এই ম্যাচই নয়, চলতি বছর সব ধরনের ক্রিকেট মিলিয়ে তিনি ইতোমধ্যে করেছেন পাঁচটি সেঞ্চুরি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর জাতীয় বাল পুরস্কার দেওয়া হয় ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের। সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং খেলাধুলায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। দেশের তরুণ প্রতিভাদের অনন্য অর্জনকে জাতীয়ভাবে সম্মানিত করাই এই পুরস্কারের মূল লক্ষ্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ

‘জাতীয় বাল পুরস্কার’ নিয়ে মোদির সঙ্গে দেখা করবেন বৈভব

আপডেট সময় ০১:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫