ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন কারাগারে গান-কবিতার আড্ডা, আইভীর কবিতায় সুর দেন মমতাজ আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৬, শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে ‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর, হামলা অব্যাহত ইসরায়েলের ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বর্তমান সরকারের কর্মকাণ্ড দেখে জনগণ মনে করছে তারা ভোটে নয় বরং ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে’ নির্বাচিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিলের আগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় গিয়ে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। তারা শপথ গ্রহণের পর থেকেই জনগণের সঙ্গে প্রতারণা করছে। প্রথমে দুটি শপথ নেওয়া থেকে বিরত থাকার মাধ্যমে তারা প্রতারণা শুরু করে। এরপর পর্যায়ক্রমে গণভোট অস্বীকার, সংস্কার অস্বীকার ও জুলাই সনদ উপেক্ষার মাধ্যমে তাদের প্রতারণার মুখোশ জাতির নিকট উন্মোচিত হতে থাকে। সরকারের ৩ মাসের কর্মকাণ্ডে দেখে জনগণ ভাবতে শুরু করেছে তারা ভোটে না, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচিত সরকার। তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।’

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার আগে ওয়াদা করেছিল তারা ক্ষমতায় গেলে ২ বছর বিদ্যুতের দাম বৃদ্ধি করবে না। কিন্তু মাত্র ৩ মাসের মাথায় তারা অযৌক্তিকভাবে ৭৫ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বিদ্যুতের দাম ইউনিট প্রতি দেড় টাকা বৃদ্ধি করেছে। এমনিতেই দফায় দফায় জ্বালানি তেলের দাম এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আবারো জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর ’মরার উপর খাড়ার ঘাঁ’-এর মতো। অবিলম্বে গণবিরোধী এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।’

তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় সিলেটেও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চুরি ডাকাতি খুন খারাবি আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। ছোট্ট শিশুরাও নৃশংসতার হাত থেকে রেহাই পাচ্ছেনা। সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধের কারণে ব্যবসায়ীরা দুর্বিষহ জীবনযাপন করেছে। তারা আর্থিক সংকটে পড়তে যাচ্ছে। এভাবে কোন দেশ চলতে পারেনা। ব্যবসায়ীদের সার্থে জামায়াত সবসময় পাশে থাকবে। সরকারকে গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আবদুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মো. আলিম উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক জনশক্তি অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

আপডেট সময় ১০:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬