ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যে ৩ শ্রেণির মানুষের ঠিকানা হবে জাহান্নাম ওমরাহ ভিসা নিয়ে সৌদিতে ভিক্ষাবৃত্তি, দেশে ফিরতেই ৩ নারীসহ আটক ৪  কিলোমিটার প্রতি ৪ টাকা ৫ পয়সা ভাড়া চান বাস মালিকরা সাত ডাকাতের সঙ্গে একই লড়লেন গৃহকর্তা, এক ডাকাত নিহত জনরোষের মুখে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?: ইরানি প্রেসিডেন্ট জনগণের কষ্টের কথা ভেবে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরাসহ ৩০ জন, বিকেলে দায়িত্ব বণ্টন দেশীয় কোম্পানির ট্যাংকারে পেট্রোল-অকটেন উপচে পড়ছে, নিচ্ছে না সরকার এস আলমের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফেরাতে চাকরিচ্যুতদের অবস্থান

পঞ্চগড়ে এনসিপি নেতার অভিযোগ: “আওয়ামী লীগ সনাতন ধর্মের সঙ্গে ইনসাফ করেনি”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক কঠোর ভাষণের মাধ্যমে আওয়ামী লীগের অসাম্প্রদায়িকতার দাবিকে প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার (৪ জুলাই) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এনসিপির দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগ কখনোই প্রকৃত অসাম্প্রদায়িক ছিল না। তারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ইনসাফ করেনি। মুজিব পরিবার দেশের জমিদারি হাতে নিয়েছিল—আমরা সেই জমিদারি ভেঙে দিয়েছি। এখন যদি আবার কোনো নতুন জমিদার, স্বৈরাচার বা ফ্যাসিবাদ মাথা তোলে, আমরা তাদের বিরুদ্ধেও লড়াই করব।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহও। তিনি দেশের চলমান দুর্নীতি, চাঁদাবাজি ও ভোট কেনাবেচার সংস্কৃতির কড়া সমালোচনা করেন। বলেন, “এ দেশে ১০০-২০০ টাকায় ভোট বিক্রি হয়। যারা এই ভোট কিনে ক্ষমতায় যায়, তারা পাঁচ বছর আপনাকে শোষণ করে। এখন চলছে মামলা বাণিজ্য, সিন্ডিকেটের দৌরাত্ম্য—এদের প্রতিরোধ করতে হলে যোগ্য নেতৃত্ব বেছে নিতে হবে।”

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “যারা ভাবছেন এনসিপিতে এসে চাঁদাবাজি বা দুর্নীতি করবেন, তারা ভুল ভাবছেন। আমাদের দলে এদের কোনো জায়গা নেই। কেউ যদি আমার নাম ব্যবহার করে সুবিধা নিতে চায়, জানবেন—সে আমার কেউ নয়।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যে ৩ শ্রেণির মানুষের ঠিকানা হবে জাহান্নাম

পঞ্চগড়ে এনসিপি নেতার অভিযোগ: “আওয়ামী লীগ সনাতন ধর্মের সঙ্গে ইনসাফ করেনি”

আপডেট সময় ০২:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫