যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মূল আনুষ্ঠানিকতা শনিবার শুরু হচ্ছে।
তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয় ও কূটনৈতিক প্রতিনিধিরা ইতোমধ্যে ইরানে পৌঁছাতে শুরু করেছেন।
বাংলাদেশ থেকে আলী খামেনির জানাজায় অংশ নিতে বর্তমানে দেশটিতে অব্স্থান করছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বাংলাদেশী প্রতিনিধিরা ইতোমধ্যে আলি খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন ও শ্রদ্ধা নিবেদন করেছেন। অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন কর্মসূচি কয়েক দিন ধরে চলবে এবং পরে তাকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে।
এ সময় খামেনির কফিনে আরবি হরফে লেখা দেখা যায়- ‘صلى الله عليك يا أبا عبد الله’। যার বাংলা অনুবাদ হলো- ‘আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন, ইয়া আবা আবদিল্লাহ (হে আব্দুল্লাহর পিতা)।
‘আবু আবদিল্লাহ’ হলো- ইমাম হুসাইন রা:-এর প্রসিদ্ধ একটি উপাধি।
ইরানের শিয়া ধর্মাবলম্বীরা তাদের রাষ্ট্রীয় বা সামরিক জানাজা, শোকানুষ্ঠান কিংবা আশুরা-সংক্রান্ত অনুষ্ঠানে এই ধরনের বাক্য ব্যবহার করে থাকেন। তা ছাড়া শিয়া ঐতিহ্যে কারবালার স্মরণে এই বাক্যটি খুবই প্রচলিত।

ডেস্ক রিপোর্ট 


















