ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা পরীমনির শহীদের রক্ত বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সেমিফাইনালের আগে যে কারণে বিদায়ী বার্তা দিলেন মেসি ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক ইরানে ৯০ মিনিটের ‘বিশেষ অভিযান’, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের মাঠে নামার আগে আর্জেন্টিনাকে হ্যারি কেনের কড়া বার্তা শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: নাহিদ আইনের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

দুমকি উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. নুরুল হক। ছবি : কালবেলা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. নুরুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমানকে দেশের আপামর জনসাধারণ সমর্থন দিয়েছিল। তখন আওয়ামী লীগ ছিল গণমানুষের দল। কিন্তু স্বাধীনতার পর দলটি ধীরে ধীরে স্বৈরাচারী রূপ ধারণ করে এবং একদলীয় শাসনব্যবস্থার চিন্তা তাদের মাথায় চেপে বসেছিল।

শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালীর দুমকি উপজেলা অডিটোরিয়ামে গণঅধিকার পরিষদ (জিওপি) দুমকি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যেমন মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, তেমনি তাদের আমলে কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজও হয়েছে। যা অস্বীকার করার সুযোগ নেই। পটুয়াখালীতে ইপিজেড ও পায়রা সমুদ্রবন্দর আওয়ামী লীগের আমলেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

তিনি আরও বলেন, পায়রা বন্দর পুরোপুরি চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমানের আমূল পরিবর্তন ঘটবে। এ অঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে। পাশাপাশি ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত চার বা ছয় লেনের মহাসড়ক নির্মাণ এখন সময়ের দাবি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ দুমকি উপজেলা শাখার আহ্বায়ক মো. মুন্না জহির এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. নাসির উদ্দিন জুয়েল।

এ সময় আরও বক্তব্য দেন, দুমকি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাহার উদ্দিন বাহার, প্রেস ক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন, বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন এবং জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল খান।

মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতারা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

আপডেট সময় ১২:১৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬