ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা নেইমারের মন খারাপ, নরওয়ে ম্যাচের আগে আনচেলত্তি দিলেন বড় বার্তা আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর খামেনির কফিনের ওপর আরবি লেখার অর্থ কী? বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ আমন্ত্রণ জানান মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দৌড়, বাসচাপায় প্রাণ গেল শিশু জান্নাতের

নেইমারের মন খারাপ, নরওয়ে ম্যাচের আগে আনচেলত্তি দিলেন বড় বার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত খুব সীমিত সময় মাঠে নামার সুযোগ পেয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তবে এতে তিনি অসন্তুষ্ট হলেও দলের প্রতি তার আচরণ ও পেশাদারিত্বে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। খবর স্পোর্টস্টারের।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার এবার নিজের চতুর্থ বিশ্বকাপ খেলছেন। কিন্তু এখন পর্যন্ত তিনি খেলেছেন মাত্র একটি ম্যাচে, সেটিও বদলি হিসেবে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে শেষ ১৪ মিনিট মাঠে ছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আগামী রোববার (৫ জুলাই) দিবাগত রাতে মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও তাকে বেঞ্চে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলোকে দেয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘সে খুশি নয়, কিন্তু দারুণ পেশাদারিত্ব দেখাচ্ছে। খুব ভালো অনুশীলন করছে। নেইমার অত্যন্ত শ্রদ্ধাশীল, বিনয়ী এবং সতীর্থদের কাছে ভীষণ প্রিয়।’

তিনি আরও বলেন, ‘দলের জন্য নেইমার গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার মানসম্পন্ন ফুটবল খেলার সক্ষমতা রয়েছে এবং ব্যক্তিগতভাবেও সে খুব বিনয়ী। আমি তাকে নিয়ে খুবই সন্তুষ্ট। স্বাভাবিকভাবেই সে খেলতে চায়, যেমনটা সব সময়ই চেয়েছে।’

ডান পায়ের কাফের চোট নিয়ে বিশ্বকাপে এসেছিলেন নেইমার। তবে আনচেলত্তি জানিয়েছেন, এখন তিনি পুরো ৯০ মিনিট খেলতে সক্ষম।

ইতালিয়ান এই কোচ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে এখন খেলতে পারছে। কতক্ষণ খেলবে, সেটা আগে থেকে কেউ বলতে পারে না। নিজের শরীর এবং ম্যাচের গতি কীভাবে সামলাতে হয়, সে ভালোভাবেই জানে। যখন মনে হবে দলের তাকে দরকার, তখনই আমি তাকে মাঠে নামাব।’

রোববারের প্রতিপক্ষ নরওয়ের বিপক্ষে পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে নয়। দুই দলের চারটি দেখায় ব্রাজিল দুইবার ড্র করেছে এবং দুইবার হেরেছে; এখনো জয়ের দেখা পায়নি। এছাড়া ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর ইউরোপের কোনো দলের বিপক্ষে নকআউট পর্বে জিততেও পারেনি সেলেসাওরা।

তবে এসব পরিসংখ্যান নিয়ে উদ্বিগ্ন নন আনচেলত্তি। তিনি বলেন, ‘এ ধরনের ম্যাচ সব সময়ই কঠিন। তবে আমরা আত্মবিশ্বাসী যে ভালো একটি ম্যাচ খেলতে পারব। নরওয়ে রক্ষণভাগে খুবই সংগঠিত একটি দল এবং তাদের কোচ দারুণ কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘ম্যাচে যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। গোল হজম করলেও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সে পরিকল্পনাও আমাদের রয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা

নেইমারের মন খারাপ, নরওয়ে ম্যাচের আগে আনচেলত্তি দিলেন বড় বার্তা

আপডেট সময় ০১:০০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬