ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের চাবাহার বন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার ইসরায়েল ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিচ্ছে নরওয়ে বিশ্বকাপ ফাইনালে বিজয়ীদের জন্য বিশেষ আংটি দিচ্ছে ফিফা বিশ্বকাপ ফাইনালে বিজয়ীদের জন্য বিশেষ আংটি দিচ্ছে ফিফা শৌচাগারে সিগারেট ধরাতেই বিস্ফোরণ, প্রাণ গেল কলেজছাত্রের মেসির ফাইনাল দেখতে মাঠে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবার বিশ্বকাপ ফাইনালের রেফারি বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু: বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে নিউইয়র্কে রেড অ্যালার্ট একসঙ্গে মরার সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়াম এলাকায় ঝড়–বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর চারটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার কারণে ম্যাচে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক রয়েছে আয়োজকরা। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের।

স্থানীয় সময় সন্ধ্যায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সকালে মিয়ামির আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। মাঝে মাঝে রোদ দেখা গেলেও সার্বিকভাবে আবহাওয়া ছিল গুমোট। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বিকেলের দিকে আর্দ্র আবহাওয়ার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো বজ্রপাত।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে ম্যাচ অন্তত ৩০ মিনিটের জন্য স্থগিত রাখতে হবে। এ সময় শুধু খেলোয়াড়দেরই নয়, গ্যালারিতে থাকা দর্শকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে।

যদি ওই ৩০ মিনিটের মধ্যে আবারও বজ্রপাত হয়, তাহলে নতুন করে আরও ৩০ মিনিটের কাউন্টডাউন শুরু হবে। ফলে আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করবে ম্যাচ ঠিক কতক্ষণ বন্ধ থাকবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে ম্যাচ পুনরায় শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের পাঁচ মিনিট ওয়ার্ম-আপের সুযোগ দেয়া হবে।

এদিকে, এই ম্যাচটি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর এটি তার ১০০তম ম্যাচ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের চাবাহার বন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা

আপডেট সময় ০১:০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬