ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন মেসি আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা নেইমারের মন খারাপ, নরওয়ে ম্যাচের আগে আনচেলত্তি দিলেন বড় বার্তা আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর খামেনির কফিনের ওপর আরবি লেখার অর্থ কী? বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ আমন্ত্রণ জানান

একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন মেসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিশ্বকাপের এবারের আসরে কেপ ভার্দের বিপক্ষে নিজেদের প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমেছে আর্জেন্টিনা। একাদশে রয়েছেন লিওনেল মেসিও। এই ম্যাচে মাঠে নামার মাধ্যমে আরও একটি কীর্তি গড়লেন এ আর্জেন্টাইন সুপারস্টার।

একমাত্র ফুটবলার হিসেবে ফিফা বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির। চলতি বিশ্বকাপেই জার্মানির লোথার ম্যাথিউসকে টপকে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার কীর্তি গড়েছিলেন মেসি। এবার সেই কীর্তিকে আরও পোক্ত করলেন তিনি।

লোথার ম্যাথিউস বিশ্বকাপে ম্যাচ খেলেছে ২৫টি। তালিকার দ্বিতীয় স্থানে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি এখন পর্যন্ত বিশ্বকাপে খেলেছেন ২৬ ম্যাচ। আসরে টিকে রয়েছে পর্তুগাল। তাই রোনালদোর ম্যাচ সংখ্যা বাড়তে পারে আরও।

উল্লেখ্য, ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো দেশের আকাশি-সাদা জার্সিতে প্রতিনিধিত্ব করেন মেসি। এরপর আরও ৫টি বিশ্বকাপে অংশ নিয়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী এ ফুটবলার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন মেসি

একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন মেসি

আপডেট সময় ০৪:৫১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬