ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ‘চুক্তিভঙ্গ’ করেছে মোদি সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকার’ হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার ‘ভালুকার এমপির আমলনামা পড়ে শেষ করতে পারিনি’: নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী ফাঁস হলো ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় ২১ লাখ ভিউ! বিনিয়োগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: অভিযোগপত্রের শুনানিতে যা হলো, অভিযুক্ত কারা নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় মিছিলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ হামলার ঘটনা ঘটে।

জামায়াত সূত্রে জানা গেছে, চাঁদাবাজরা বেশ কয়েকদিন ধরে জামায়াতের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। এ কারণে চাঁদাবাজির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। সেখানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এতে গুরুতর আহত হোন জামায়াত কর্মী কবিরসহ আরও ২০ জন।

সুত্র আরও জানা গেছে, বিএনপির কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। আজ স্থানীয় জামায়াত নেতারা রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তারা অতর্কিত হামলা চালায়।

হামলাকারিরা হলেন- যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জু, সাধারণ-সম্পাদক মামুন কমিশনার, সাধারণ সম্পাদক ডালিম, মামুন কমিশনারের বডিগার্ড মনা অরফে শুটার মনা, আওয়ামী লীগ নেতা হানিফ, মালেক ও জুয়েলসহ আরও ১২০ জন। তারা দেশীয় পিস্তল, ছুড়ি, হকি স্টিক, লাঠিসোটা ও ইটপাটকেল দিয়ে হামলা চালায়।

এদিকে শনিবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজখবর নেবেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এরপর তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

আপডেট সময় ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬