ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বারের মতো ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ডেভিড ইমন-কালা মোবারকের সঙ্গে থাকা কেউ ভালো হতে চাইলে সময় দেওয়া হবে: এসপি মাসুদ ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তা বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম বিয়ের দুই মাসের মাথায় সড়কে ঝরল কিশোরের প্রাণ মেয়াদোত্তীর্ণ গাড়িতে চলছে পিংক বাস, মাসে লোকসান ১২ লাখ! সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার

কাল আমিরের তৃতীয় বিয়ে, অতিথি তালিকায় ২ প্রাক্তন স্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৪৩৪ বার পড়া হয়েছে

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জুলাই তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। প্রায় দুই বছরের সম্পর্কের পর প্রেমিকা গৌরী স্প্র্যাটকে জীবনসঙ্গী করতে যাচ্ছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে নিজের বাসভবনেই ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই নতুন জীবনের সূচনা করতে চান আমির। বিয়েটি সম্পন্ন হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী।

জানা গেছে, অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন। বিশেষভাবে আলোচনায় এসেছে অতিথি তালিকা। সেখানে রয়েছেন আমিরের দুই সাবেক স্ত্রী, তার তিন সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরাও। বলিউড অঙ্গন থেকে আমন্ত্রণ পেয়েছেন নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষী।

তবে শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, মূল বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তারা শুভেচ্ছা জানাতে উপস্থিত হতে পারেন।

বিয়ে শেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে। যদিও হবু দম্পতির পছন্দ অনুযায়ী মেনু প্রস্তুত করা হলেও তা এখনো প্রকাশ করা হয়নি।

চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। সেদিনই প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের খবর। কয়েক মাসের অপেক্ষার পর সেই সম্পর্কই এবার বিয়ের মাধ্যমে নতুন পরিণতি পেতে যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বারের মতো ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের

কাল আমিরের তৃতীয় বিয়ে, অতিথি তালিকায় ২ প্রাক্তন স্ত্রী

আপডেট সময় ০২:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬