ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান পরাজিত হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প পুরো বাংলাদেশ আপনার সঙ্গে: অভিনেত্রী বাঁধনকে সারজিস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বারের মতো ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ডেভিড ইমন-কালা মোবারকের সঙ্গে থাকা কেউ ভালো হতে চাইলে সময় দেওয়া হবে: এসপি মাসুদ ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তা বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ফুটবল মাঠে মরক্কোর প্রায় প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে দেখা যায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। চলতি বিশ্বকাপেও আফ্রিকান দেশটির প্রতিটি ম্যাচ মাঠে বসেই উপভোগ করেছেন তিনি। তাই ফ্রান্সের বিপক্ষে মরক্কোর বিদায়ের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। স্টেডিয়ামের গ্যালারিতে কান্না শুরু করেন নোরা। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘চোখের জল মুছছেন তিনি। পাশে থাকা এক বন্ধু তাকে সান্ত্বনা দিচ্ছেন।মরক্কোর লাল জার্সি গায়ে পুরো ম্যাচজুড়ে গ্যালারি থেকে দলকে সমর্থন দেন এই অভিনেত্রী।

স্টেডিয়ামে পৌঁছাতেও তাকে ভোগান্তির মুখে পড়তে হয়। বস্টনের পথে তীব্র যানজটে আটকে গেলে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ হেঁটেই স্টেডিয়ামে পৌঁছান। তবুও খেলা শুরুর আগেই গ্যালারিতে নিজের আসনে বসতে সক্ষম হন। শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে লড়াই করে কোয়ার্টারফাইনালে ওঠা দলটি শেষ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে আর চমক দেখাতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে ২০ ব্যবধানে হেরে শেষ হয় তাদের স্বপ্নযাত্রা। 

পরাজয়ের পরও মরক্কো দলের প্রতি নিজের গর্বের কথা প্রকাশ করেন নোরা। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমিসহ পুরো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, গত এক বছর ধরে আশরাফ হাকিমি ও নোরা ফাতেহির সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে এখন পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী!

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা

আপডেট সময় ১২:১৫:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬