ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

ডাকসু নির্বাচন ঘিরে ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ থাকবে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ৩৪ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।

এ সময়ে কেবল বৈধ আইডিধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা জরুরি প্রয়োজনে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করে আসা-যাওয়া করতে পারবেন।

স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিস) ব্যতীত অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। আর হল সংসদের বিভিন্ন পদের জন্য প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

ডাকসু নির্বাচন ঘিরে ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ থাকবে

আপডেট সময় ০৮:১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫