ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রীর সঙ্গে মাদরাসা শিক্ষকের আপত্তিকর মূহুর্ত, ছড়িয়ে পড়েছে ভিডিও ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসিরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী: ট্রাম্প মেহেরপুর সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করনের প্রতিবাদে স্মারকলিপি দিতে গিয়ে সাংবাদিকদের প্রবেশ নিষেধ  হোয়াইট হাউসে গণমাধ্যম নিষেধাজ্ঞা, আদালতে চ্যালেঞ্জের মুখে ট্রাম্প আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ একদিনে পিংক বাসে লোকসান ৫০ হাজার টাকা, উঠছে না তেলের টাকাই আগামীকাল যারা ছুটি পাবেন, যারা পাবেন না জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ প্রধানমন্ত্রী শেহবাজের

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

বিএনপি নিজের ক্ষতি করে হলেও দেশের জনগণের ক্ষতি করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপির মৃত্যুঘণ্টা ইতোমধ্যে বেজে গেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজদের ভিড় ছিল। শেখ হাসিনার অপরাধে বিএনপির অপরাধ ঢাকা পড়ে গেছে। এবার দলটির প্রার্থী তালিকায় এমন লোকও রয়েছেন, যারা জুলাই সনদের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন—এ নিয়ে আমরা হতাশ।”

তিনি আরও বলেন, সংস্কার বাস্তবায়নে বিএনপি এগিয়ে এলে এনসিপি তাদের সুযোগ দিতে রাজি আছে।

আরপিও সংশোধনী অধ্যাদেশের প্রসঙ্গে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে। এখন আর প্রতীক বিক্রির দিন নেই।”

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “দলের নাম পরিবর্তনের পরামর্শ আগেও দিয়েছিলাম।”

নিজ দলের মনোনয়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্ট করে বলেন, “এনসিপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যদি ন্যূনতম অভিযোগও থাকে, তাদের মনোনয়ন দেওয়া হবে না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রীর সঙ্গে মাদরাসা শিক্ষকের আপত্তিকর মূহুর্ত, ছড়িয়ে পড়েছে ভিডিও

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৯:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫