ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আত্মীয়কে বাঁচাতে কিডনি দিতে যান দিল্লিতে, আগুনে পুড়ে এখন নিজেই আইসিইউতে এক বাংলাদেশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার বিএসএফের পুশইন রুখে দিতে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড মিছিল থেকে পালানোর সময় ১৩ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার ইরান শক্তিশালী ও অহংকারী, তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে: ট্রাম্প মদ বিক্রির টাকা থেকে পার্টি ফান্ড সংগ্রহ রুখে দিলেন মুখ্যমন্ত্রী বিজয় দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই তানিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ১০৪২ বার পড়া হয়েছে

এবার বোরকার নিচে পুলিশের পোশাক পরে ছদ্মবেশে গাজীপুরের জয়দেবপুর থানায় প্রবেশের সময় তানিয়া (২৭) নামের এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে।

পুলিশ জানায়, পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া। অভিযোগের আড়ালে তিনি পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) পরিচয় দেন এবং একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় কর্তব্যরত ডিউটি অফিসারের সন্দেহ হয়।

এ সময় এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয়। পরে জানা যায়, তিনি কোনোভাবেই পুলিশের সদস্য নন। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে। জানা গেছে, পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া।

অভিযোগের আড়ালে তিনি পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) পরিচয় দেন এবং একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় দায়িত্বরত ডিউটি অফিসারের সন্দেহ হয়। সন্দেহ হলে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয়। পরে জানা যায়, তিনি কোনোভাবেই পুলিশের সদস্য নন।
পুলিশ জানায়, তার কাছ থেকে পুলিশের একটি ইউনিফর্ম জব্দ করা হয়েছে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে জিএমপির পোশাকসহ পুলিশের ব্যবহৃত আরো বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। সেই ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতেন।

জানতে চাইলে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছে বা কোনো অপরাধে জড়িত ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আত্মীয়কে বাঁচাতে কিডনি দিতে যান দিল্লিতে, আগুনে পুড়ে এখন নিজেই আইসিইউতে এক বাংলাদেশি

কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই তানিয়া

আপডেট সময় ০৫:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫