ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম বিয়ের দুই মাসের মাথায় সড়কে ঝরল কিশোরের প্রাণ মেয়াদোত্তীর্ণ গাড়িতে চলছে পিংক বাস, মাসে লোকসান ১২ লাখ! সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

মারা গেলেন গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

এবার ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওগজনিখ্যাত খলনায়ক প্রদীপ রাওয়াত আর নেই। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে তাকে ভিওয়ান্ডির একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। তবে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ব্লকবাস্টার গজনি সিনেমায় খলনায়কের চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়ায় ২০০৮ সালে আমির খান অভিনীত গজনির হিন্দি রিমেকেও একই চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। এর আগে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত লগান চলচ্চিত্রেও আমির খানের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন এই অভিনেতা।

ছোট পর্দাতেও ছিল তার সমান জনপ্রিয়তা। বি. আর. চোপড়ার কালজয়ী টেলিভিশন ধারাবাহিক মহাভারতএ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। যদিও তার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৮৫ সালে মেরি জং সিনেমার মাধ্যমে। প্রদীপ রাওয়াতের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সরফরোশ, দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই, সিয়ে, স্টালিন, বীরম, : নেনোক্কাডিনে, লৌক্যম, নেনু সাইলাজা, সররাইনোডু, নেনে রাজু নেনে মন্ত্রী, আয়িরাথিল ইরুভার, মার্কেট রাজা এমবিবিএস এবং মিস ম্যাচ।

বিশেষ করে এস. এস. রাজামৌলি পরিচালিত সিয়ে (২০০৪) চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু সিনেমায় তার অভিষেক ঘটে, যা তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। প্রদীপ রাওয়াতের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ল কমদামি সিগারেটের দাম

মারা গেলেন গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

আপডেট সময় ১১:১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬