ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার  ১৭ বছরে দেশের প্রত্যেকটা খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে: ত্রাণমন্ত্রী নাটোরে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি এখন থেকে মদিনার সব মসজিদে নারীদের জন্য থাকবে নামাজের স্থান জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চ নয়, সরকারকে সময় দিন: আবদুস সালাম শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন ঢাবি শিক্ষিকা মোনামী দিল্লি বিমানবন্দরের ভেতরে ঢুকল পানি, একের পর এক ফ্লাইট বাতিল খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: কুমিল্লায় নাহিদ ইসলাম জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন ঢাবি শিক্ষিকা মোনামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া জানান, বাসা পরিবর্তনের কাজে ব্যস্ত থাকার পর রাতে ফেসবুকে ঢুকে তিনি বিষয়টি জানতে পারেন। তাঁর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্লাসের ছাত্রীদের নিয়ে ‘আজেবাজে কথা’ লিখেছেন এবং সেই হয়রানির তালিকায় তাকেও যুক্ত করা হয়েছে।

তিনি লেখেন, অভিযুক্তদের মধ্যে একজন ছাত্রশিবিরের সমর্থক বা সংগঠনটির সঙ্গে যুক্ত। বিষয়টি জানার পর এক শিক্ষার্থীর কাছ থেকে অভিযুক্তদের বিস্তারিত তথ্য নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

ঢাবির এই শিক্ষিকার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অনবরত ট্যাগ করে, মন্তব্য ও কটূক্তির মাধ্যমে হয়রানি করা হচ্ছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণেও তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

শেহরীন আমিন ভূঁইয়া আরও বলেন, অতীতে ছাত্রশিবির সম্পর্কে ইতিবাচক মন্তব্য করায় এখন তাকে নতুন করে নাজেহাল করার চেষ্টা চলছে।

পোস্টের শেষদিকে তিনি নারীদের হয়রানির প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, সরাসরি কিংবা পরোক্ষভাবে—কোনো একটি ইস্যুকে কেন্দ্র করে নারীদের হয়রানি করার প্রবণতা রয়েছে।

এমন পরিস্থিতিতে শিক্ষকতা চালিয়ে যাওয়া নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে সুযোগ পেলে পেশা পরিবর্তনের কথাও ভাবছেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন শেহরীন আমিন ভূঁইয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার 

শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন ঢাবি শিক্ষিকা মোনামী

আপডেট সময় ০২:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬