ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

দাওরায়ে হাদিসধারীদের নিয়োগে তিন উপদেষ্টা ও সচিবকে ডিও লেটার পাঠালেন ধর্ম উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

ধর্মীয় শিক্ষকসহ বিভিন্ন পদে দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগের উদ্যোগ নিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ লক্ষ্যে তিনি মঙ্গলবার (৫ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রতিরক্ষা সচিব বরাবর তিনটি পৃথক আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের কাছে পাঠানো চিঠিতে ধর্ম উপদেষ্টা উল্লেখ করেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে জাতীয় সংসদে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান আইন পাস হয় এবং তা গেজেট আকারে প্রকাশিত হয়।

তিনি বলেন, আইনটি প্রণীত হওয়ার দীর্ঘ সময় পার হলেও কওমি শিক্ষার্থীরা এখনো এর বাস্তব সুফল পাচ্ছেন না, যা তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করছে। এ অবস্থায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ধর্ম) পদে দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি।

একইভাবে, নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানে দাওরায়ে হাদিসধারীদের অগ্রাধিকার দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাকে অনুরোধ জানান তিনি।

এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ধর্মীয় শিক্ষক পদেও দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগের বিষয়ে পদক্ষেপ নিতে প্রতিরক্ষা সচিব বরাবরও একটি ডিও লেটার পাঠিয়েছেন ধর্ম উপদেষ্টা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ

দাওরায়ে হাদিসধারীদের নিয়োগে তিন উপদেষ্টা ও সচিবকে ডিও লেটার পাঠালেন ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৮:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫