বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, নব্য ফ্যাসিস্ট হওয়ার যত পথ ছিল ৩৬ জুলাইয়ে সেই অধ্যায় শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, “যা বাকি আছে, এই প্রজন্ম সেটাও বন্ধ করার উদ্যোগ নিচ্ছে। ওয়েট অ্যান্ড সি, ইনশাআল্লাহ।”
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
গণভোট প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, “গণভোট মানে জনগণের মতামত যাচাই। এখন প্রশ্ন হলো, যারা গণভোট চায় না, তারা কি জনগণের মতপ্রকাশে বিশ্বাস করে? গণতন্ত্রের কথা বললেও তারা জনগণের রায়ের ওপর আস্থা রাখে না। তাহলে ফ্যাসিস্ট হাসিনা আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়!”
তিনি আরও বলেন, “বাংলাদেশ হবে মানুষের, কোনো ফ্যাসিস্টের নয়।”

