ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ নদীভাঙনে হুমকির মুখে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩ ‘আমাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু হিন্দুদের সফরে সরিয়ে দেওয়া হলো নারী কর্মীদের, বন্ধ আইফেল টাওয়ার আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি

দলীয় প্রতীকে ঢাকা সিটি নির্বাচন করবেন হিরো আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৭৫১ বার পড়া হয়েছে

টানা কয়েকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশজুড়ে আলোচনায় থাকা কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তবে পূর্বের নির্বাচনগুলোর মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, এবার তিনি কোনো একটি রাজনৈতিক দলের মতো দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গিয়ে অতীতে তাকে নানা ধরনের হয়রানি ও প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার দলীয় ছত্রছায়ায় সুসংগঠিতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

হিরো আলম বলেন, ‘স্বতন্ত্র নির্বাচনে অনেক ঝক্কিঝামেলা পোহাতে হয়। তাই এবার দলীয় ব্যানারে লড়তে চাই। আমি ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাদের সমস্যার কথা শুনছি।বর্তমানে তিনিআমজনতা দল’-এর সঙ্গে সম্পৃক্ত থাকলেও মেয়র পদে কোন দলের হয়ে লড়বেন, তা এখনও চূড়ান্ত হয়নি। হিরো আলমের দাবি, বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তার আলোচনা চলছে। সমঝোতা সফল হলে খুব শীঘ্রই দলের নাম জনসমক্ষে প্রকাশ করবেন তিনি।

তবে তিনি ঢাকা উত্তর নাকি দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানাননি। তিনি বলেন, উত্তরে নাকি দক্ষিণেকোথায় আমার গ্রহণযোগ্যতা বেশি এবং কোথায় দাঁড়ালে মানুষের জন্য কাজ করা সহজ হবে, তা নিয়ে চিন্তাভাবনা করছি। সময় হলে বিস্তারিত জানাব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী

দলীয় প্রতীকে ঢাকা সিটি নির্বাচন করবেন হিরো আলম

আপডেট সময় ১০:৩১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬