ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

‘কালো মানিক’ উপহার হিসেবে নেননি খালেদা জিয়া, কৃষককে কাজে লাগাতে বললেন ষাঁড়টি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ১৪৭২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীর এক কৃষক ‘কালো মানিক’ নামের একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড় উপহার দিতে চাইলেও তা গ্রহণ করেননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ষাঁড়টির ওজন প্রায় ৩৫ মণ এবং বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ জুন) রাতে। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে কৃষক সোহাগ মৃধা সকালে রওনা দিয়ে রাত ১০টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র সামনে পৌঁছান ‘কালো মানিক’ নিয়ে। সেখানেই তাকে জানানো হয়, উপহারটি গ্রহণ করা হবে না।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে ম্যাডামকে (খালেদা জিয়া) বিষয়টি জানানো হয়েছে। তিনি উপহারটি ফেরত নিতে বলেছেন। এটি তার (সোহাগ) কাজে লাগাতে বলেছেন। পাশাপাশি ম্যাডাম তার কাছে ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।”

জানা গেছে, কৃষক সোহাগ মৃধা একজন বিএনপির কর্মী। তিনি গত ছয় বছর ধরে ‘কালো মানিক’ নামের ষাঁড়টি নিজের সন্তানের মতো করে লালন-পালন করে আসছিলেন। কুচকুচে কালো রঙের জন্য পরিবারের সদস্যরা আদর করে ষাঁড়টির নাম রেখেছেন ‘কালো মানিক’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ

‘কালো মানিক’ উপহার হিসেবে নেননি খালেদা জিয়া, কৃষককে কাজে লাগাতে বললেন ষাঁড়টি

আপডেট সময় ০৯:৫১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫