ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ফিফার সিদ্ধান্ত চ্যালেঞ্জের সুযোগ পেয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগানকে শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে তার খেলার অনুমতি দেওয়ায় ফিফার সিদ্ধান্ত এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করার সুযোগ পেয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন।

গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জানিয়ে ফিফাকে চিঠি দেয় রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। সেই আবেদন গ্রহণ করেছে ফিফা। দুই পক্ষের বক্তব্য শুনতে আপিল কমিটির একজন নিরপেক্ষ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি উয়েফা বা কনকাকাফের কোনো সদস্য ফেডারেশনের সঙ্গে যুক্ত নন।

বেলজিয়াম ও ইউএস সকারকে ম্যাচ শুরুর ১২ ঘণ্টা আগে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। তবে শুনানির পর ম্যাচের আগেই রায় দেয়া হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি ফিফা।

শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন বালোগান। নিয়ম অনুযায়ী তার এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও ফিফা সেটি এক বছরের জন্য স্থগিত করে, যা তীব্র বিতর্কের জন্ম দেয়।

বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া সংবাদ সম্মেলনে কটাক্ষ করে বলেন, মনে হচ্ছে বিশ্বকাপে ৫ জুলাইকেই ১ এপ্রিল বানিয়ে ফেলা হয়েছে।

এরই মধ্যে ‘নিউ ইয়র্ক টাইমস’ দাবি করেছে, ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন। যদিও ফিফা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। যদি বালোগানের নিষেধাজ্ঞা বহাল না থাকে, তবে বিশ্বকাপ ইতিহাসে এটি হবে টুর্নামেন্ট চলাকালে কোনো খেলোয়াড়ের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দ্বিতীয় ঘটনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

ফিফার সিদ্ধান্ত চ্যালেঞ্জের সুযোগ পেয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন

আপডেট সময় ০৯:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬