ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা এবং জাতির সঙ্গে গাদ্দারি করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে, সেখানে মূলত দুটি নির্বাচন হয়েছে। এর একটি ছিল গণভোট, যে নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু বিএনপি সরকার সেই গণভোট ও জুলাই সনদকে অস্বীকার করছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ‘কক্সবাজারের মাদক ও দেশের সব জায়গার চোরাচালান বন্ধ করুন, সেই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করুন। আমাদের ভাই শরিফ ওসমান হাদি জীবন দিয়েছিলেন আজাদির জন্য, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য। কিন্তু আমরা দেখছি সীমান্তে সাধারণ মানুষকে হত্যা করছে বিএসএফ। আমরা দেখছি সীমান্তে পুশ-ইন হচ্ছে। এগুলো বন্ধ করতে সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, গাজীপুর জেলা আহ্বায়ক এম এম শোয়াইব, গাজীপুর মহানগর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম এবং গাজীপুর জেলা সদস্য সচিব খন্দকার আল আমীন প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হলো। প্রথম দিনের এই কর্মসূচি গাজীপুরের কালীগঞ্জ থেকে শুরু হয়। গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৯:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬