ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির শিশুকে বলাৎকার করে মাদরাসাশিক্ষক বললেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী যে মঞ্চে প্রধানমন্ত্রীকে লাল কার্ড ধরিয়ে দিতে চান পাটওয়ারী, সেই মঞ্চে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর বাবাকে হারিয়েও থামেনি জীবন, রাতের ডিউটি শেষে সকালে এইচএসসি পরীক্ষা দিলেন ইকন মেয়েটা যে অরক্ষিত হলো, এই দায়ভার কে নেবে: মনিরা শারমিন

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি, বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি ও পাশের নিমবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে একটি সড়কে পড়ে থাকা গাছ সরানোকে কেন্দ্র করে দুই সিএনজিচালিত অটোরিকশাচালকের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য গ্রাম্য সালিশ হলেও বিরোধের সমাধান হয়নি।

এরই জেরে সোমবার বিকেলে শ্যামবাড়ি ও হাতুড়াবাড়ি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের বাসিন্দারাও সংঘর্ষে যোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় ০৯:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬