ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি মসজিদ রক্ষায় লড়েছিলেন এক পায়ে, সেই নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে আদালতে যাচ্ছে ভারত ইরান যুদ্ধে যোগ না দেয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের ইউরোপে যাওয়া পথে ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু আমার আসন বাংলাদেশের একটা আলাদা আসন, এখানকার সরকারই আমি: আমির হামজা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’

ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ জানালেন দীপিকা কাকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

প্রেমের কারণে নয়, কিংবা কোনো চাপেও নয়—সম্পূর্ণ নিজের বিশ্বাস ও মানসিক শান্তির খোঁজ থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকার। সম্প্রতি তার সহ-অভিনেত্রী জয়তী ভাটিয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

এনটিভির সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে জয়তী বলেন, জনপ্রিয় ধারাবাহিক ‘সাসুরাল সিমার কা’-তে কাজ করার সময় দীপিকা ও অভিনেতা শোয়েব ইব্রাহিমের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১৮ সালে বিয়ের আগেই দীপিকা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে এই সিদ্ধান্ত বিয়ের জন্য নয়, বরং একান্তই তার ব্যক্তিগত বিশ্বাসের ফল।

জয়তীর ভাষ্য অনুযায়ী, জীবনের কঠিন এক সময়ে দীপিকা আজমীর শরিফ দরগাহে যান। সেখানে গিয়ে তিনি মানসিক শান্তি ও নতুন শক্তি খুঁজে পান। এরপর নিজের ইচ্ছাতেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। দীপিকা তাকে স্পষ্ট জানিয়েছিলেন, এই সিদ্ধান্তের সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক ছিল না।

দীপিকার ধর্মান্তর নিয়ে বিভিন্ন সময়ে ওঠা সমালোচনারও জবাব দিয়েছেন জয়তী। তার দাবি, দীপিকা ও শোয়েব সবসময় একে অপরের পাশে থেকেছেন। দীপিকার অসুস্থতার সময় যেমন শোয়েব তাকে সমর্থন করেছেন, তেমনি দীর্ঘদিন ধরে দীপিকাও শোয়েবের পরিবারের পাশে থেকেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালে দীপিকা কাকারের ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসা ও সুস্থতার বিভিন্ন আপডেট তিনি স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে পরিচালিত ভ্লগে নিয়মিত শেয়ার করে আসছেন। ২০১৮ সালে বিয়ে করা এই দম্পতির বর্তমানে রুহান নামে তিন বছর বয়সী এক ছেলে রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি

ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ জানালেন দীপিকা কাকার

আপডেট সময় ১০:৪৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬