ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে সমাবেশের প্রস্তুতিকালে জেলা বিএনপির কার্যালয়ের পাশে টাইম বোমা বিস্ফোরণের সন্দেহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটনের গাংনী কার্যালয়ের পাশে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ প্রস্তুতিকালে রবিবার বিকেলে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আলামত দেখে টাইম বোমা বিস্ফোরণ বলে ধারণা করছেন অনেকে।

জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে নেতাকর্মীরা সমাবেশের জন্য জড়ো হচ্ছিলেন। আকস্মিকভাবে বিকট শব্দে দুটি বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের লোকজন। বিস্ফোরণের পর সাদা ধোয়া দেখা যায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। পরে সেখানে ইলেকট্রিক সার্কিট ও বিস্ফোরণের অন্যান্য আলামত পাওয়া যায়।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বিস্ফোরণের আলামত জব্দ করে পুলিশ।

বিস্ফোরণের ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে কয়েকটি দেবদারু গাছ ছিল। একই সময়ে গাছের উপরে একটি এবং মাটিতে আরেকটি বিস্ফোরণ হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ বানচাল করতেই দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটাতে পারে বলে অভিযোগ করলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।

এদিকে বিকেল চারটার দিকে বাঁশবাড়িয়া বাজারের পাশে প্রধান সড়কের উপরে শোভাযাত্রা জন্য জড়ো হয়েছিলেন নেতাকর্মীরা। এর পার্শ্ববর্তী আনসার ভিডিপি ক্লাবের কাছ থেকে অবিস্ফোরিত আরেকটি টাইম বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণ হওয়া বোমা সাদৃশ্য বস্তুর সঙ্গে এর মিল রয়েছে। দুটি ঘটনা একই সূত্রে গাথা বলে ধারণা করছে পুলিশ।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোরশেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ‌ ঘটনার রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে সমাবেশের প্রস্তুতিকালে জেলা বিএনপির কার্যালয়ের পাশে টাইম বোমা বিস্ফোরণের সন্দেহ

আপডেট সময় ০৮:৫৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬