ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলের নেতারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে অল্প সময়ের ব্যবধানে পরপর দুইবার ওয়াকআউট করেছেন বিরোধীদলের সদস্যরা। রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। ওয়াকআউটের পর বিরোধীদলের কয়েকজন সদস্যকে মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বের হতে দেখা যায়।

এদিন ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটির সময় প্রথম দফায় ওয়াকআউট করেন বিরোধীদলের সংসদ সদস্যরা। কিছুক্ষণ পর তারা আবার অধিবেশন কক্ষে ফিরে আসেন।

এরপর মানবাধিকার কমিশন বিল নিয়ে আলোচনা শুরু হলে দ্বিতীয়বারের মতো ওয়াকআউট করেন বিরোধীদলের সদস্যরা। এ সময় তারা বিলটির আলোচনায় অংশ নেননি।

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, মানবাধিকার কমিশন বিলটি দুর্বল আকারে সংসদে আনা হয়েছে। এ কারণে বিরোধীদল বিলটির আলোচনায় অংশ নেবে না।

তিনি বলেন, ‘যেহেতু বিলটি দুর্বল আকারে আনা হয়েছে, সেহেতু মানবাধিকার কমিশন আইনের আলোচনায় আমরা অংশগ্রহণ করছি না। আমরা এখন ওয়াকআউট করছি।’

এরপর বিরোধী দলের সদস্যরা সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যান। ওয়াকআউটের পর তাদের কয়েকজন সদস্য মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বের হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলের নেতারা

আপডেট সময় ০৯:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬