ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৯

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নাটোরে মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৯
নাটোরের লালপুরে মসজিদ কমিটি গঠন ও উন্নয়ন কার্যক্রমকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের কারিগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার কচুয়া গ্রামের মিজানুর রহমান কালু (৪২), তার ছেলে মুন্না (১৮) ও শুভ (২৯), মাহমুদুল হাসান (১৪), চম্পা (৩৫), বড়শেরপাড়া গ্রামের আলমগীর হোসেন (৩৮), কেশববাড়িয়া গ্রামের বনি আমিন (২১), মাহাতাব হোসেন (৩৮) এবং হাঁসবাড়িয়া গ্রামের মাসুদ রানা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর কারিগরপাড়া মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির সমর্থক আফসার আলীর সঙ্গে মসজিদ কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সমর্থক নাসির উদ্দিন এবং রফিকুল ইসলামের তর্ক-বিতর্ক হয়। এর জেরে শনিবার সন্ধ্যায় আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান কালুর নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন লোক কারিগরপাড়া এলাকায় অবস্থান নেন।

এ সময় দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হন।

পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে মাসুদ রানাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মসজিদ কমিটি নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৯

আপডেট সময় ১১:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬