বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে দলের সাথে আলোচনায় বসার আহ্বান জানান।
জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আলোচনার মূল উদ্দেশ্য হলো জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয় নিয়ে সমঝোতা করা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর নায়েবে আমীরকে অবহিত করেছেন যে, তিনি বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে পরে আলোচনার সময় জানাবেন।

