ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মধ্যরাতে তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক

প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি- প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই সহায়তা প্রদানের লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স ‘দাবি প্লাস’ কর্মসূচির আওতায় পটুয়াখালীর বাউফল উপজেলায় ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা ২টায় বাউফল উপজেলা ব্র্যাক এলাকা অফিসে আয়োজিত এ বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছালেহ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক জহুরুল আলম (দাবি), উপজেলা হিসাব ব্যবস্থাপক লিটন কুমার দেবনাথ, এলাকা ব্যবস্থাপক শাহিন হোসেন (প্রগতি), শাখা ব্যবস্থাপক শাহিন হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক আজমল হোসেনসহ অন্যান্য সকল কর্মসূচির কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে ব্র্যাক সীড কর্তৃক উদ্ভাবিত হাইব্রিড জাতের আমন ধান ‘মুক্তি-১’সহ বিভিন্ন প্রজাতির উন্নতমানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ২ কেজি আমন ধান (মুক্তি-১) ছাড়াও বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, ঝিঙ্গা, করলা, পেঁপে, ধুন্দল, চাল কুমড়া, বরবটি, পুঁইশাক ও ডাঁটাশাকসহ মোট ১৩ প্রকারের বীজ প্রদান করা হয়। এ সময় এলাকা ব্যবস্থাপক (দাবি) জহুরুল আলম বীজ বপন, পরিচর্যা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে সুবিধাভোগী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ছালেহ আহমেদ বলেন, “এ ধরনের উদ্যোগ প্রান্তিক কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক। উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে।”
অনুষ্ঠান শেষে কৃষকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে অভিহিত করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

আপডেট সময় ০৩:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬