ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো

বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে নতুন করে সংকট তৈরী হয়েছে। সংসদে বিএনপির একজন প্রভাবশালী সংসদ সদস্য যখন রাখঢাক ছাড়াই বলেন, নির্বাচনের জন্য সংস্কারের পক্ষে জনগনকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এমন বক্তব্যে নির্বাচনের পরে বিএনপির আসল রূপ বের হয়ে এসেছে।

বিএনপি কখনোই সংস্কারে পক্ষে ছিলোনা বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কার ও জুলাই হত্যাকান্ডের বিচার বাস্তবায়ন করতে হলে সেটা এনসিপিকেই করতে হবে। আর সংস্কার ও বিচারের পক্ষে সংসদ ও সংসদের বাইরে সবাইকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। বুধবার (৭ মে) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত ও সাধারন নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হওয়া বিধানসভার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ও নির্বাচন পরবর্তী মুসলমানদের উপর সহিংসতার প্রভাব বাংলাদেশেও পড়বে। কিন্তু কারো উস্কানিতে কান না দিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরো বলেন-দেশে হামের প্রকট চলছে, এরইমধ্যে শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। যাদের গাফেলতির জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি কেবলমাত্র পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে বর্তমান সরকার কোনো দায় এড়াতে পারেনা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অআহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

একই অনুষ্ঠানে উপস্থিত এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি সরকারে এসে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি আওয়ামীলীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন-বিএনপির যেসব নেতাকর্মীরা বছরের পর বছর জেল জুলুম সহ্য করেছে, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেখান থেকে বিএনপি অনেক দূরে সরে গেছে। বিএনপি ক্ষমতাকে কুক্ষিগত করলেও, সংস্কারের বিপক্ষে চলে গেলেও, জুলাই শহীদদের আকাঙ্খার বিরুদ্ধে চলে গেলেও বিএনপির লাখ লাখ নেতাকর্মী এখনো জুলাই স্পিরিটের সাথে আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম

আপডেট সময় ১০:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬