ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’ নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী স্পেনের এক ড্রয়ে উড়ে গেল ১২ কোটি টাকার বাজি মাঠে নামার আগেই আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি

কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মাদরাসা ছাত্রীকে (১৪) শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক মুফতি আবুল খায়েরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল খায়ের সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল বারেকের ছেলে। তিনি একই ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিল ওই ছাত্রী। এ কারণে গত ৫ ফেব্রুয়ারি তার দাদী চিকিৎসার জন্য তাকে মাদরাসার প্রধান শিক্ষক আবুল খায়েরের কাছে নিয়ে যান। ওই সময় কবিরাজি চিকিৎসার কথা বলে কৌশলে ছাত্রীর দাদিকে বাইরে পাঠিয়ে এক পর্যায়ে শিক্ষক তাকে শ্লীলতাহানি করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়ায় পরিবারের পক্ষ থেকে মামলা করতে বিলম্ব হয়। তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় গত ১৫ এপ্রিল ভিকটিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তীকালে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

এদিকে মামলা দায়েরের পর ভিকটিমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় একটি ভিডিও ফুটেজ দেখে এরইমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত শিক্ষক এতদিন আত্মগোপনে ছিলেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ভিকটিমের বাবা বাদী হয়ে শ্লীলতাহানির ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া ভিকটিমের বাড়িতে হামলার ঘটনায় তার মা বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। আবুল খায়েরকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক 

কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ১০:২৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬