ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা পরীমনির শহীদের রক্ত বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সেমিফাইনালের আগে যে কারণে বিদায়ী বার্তা দিলেন মেসি ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক ইরানে ৯০ মিনিটের ‘বিশেষ অভিযান’, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের মাঠে নামার আগে আর্জেন্টিনাকে হ্যারি কেনের কড়া বার্তা শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: নাহিদ আইনের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

মেহেরপুর তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ, সীমান্তে সতর্ক অবস্থান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ৬ জন ভারতীয়কে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)| তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে| বর্তমানে ওই ৬ জন ভারতের ভূখণ্ডে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন| সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে| বিজিবির সাথে সাথে গ্রামবাসীও কাজ করছে| একই সঙ্গে বিষয়টি সমাধানে বিএসএফকে পতাকা ˆবঠকের প্রস্তাব দেওয়া হয়েছে|

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১৪০-এর সাব-পিলার ৪-এস সংলগ্ন তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকা দিয়ে বিএসএফ ৬ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে| কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে| তারা বাংলাদেশের দিকে এগিয়ে এলে স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সদস্যরা বাধা দেন| পরে তারা আবার সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতের অংশে ফিরে যায়| বর্তমানে ওই ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছেন| তারা ভারতের ভূখণ্ডেই অবস্থান করছেন| বিজিবি মাইকিং করে সীমান্তবাসীকে সতর্ক করছে এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নজরদারি জোরদার করেছে| পাশাপাশি বিএসএফকে ওই ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে|

কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, “অবৈধ অনুপ্রবেশকারী কিংবা পুশইনের কোনো চেষ্টা সফল হতে দেওয়া হবে না| সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে|” তিনি আরও বলেন, “ঘটনাটি সমাধানে বিএসএফকে পতাকা ˆবঠকের প্রস্তাব দেওয়া হয়েছে| ˆবঠকের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে|” সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিজিবি|

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল

মেহেরপুর তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ, সীমান্তে সতর্ক অবস্থান

আপডেট সময় ১২:৪৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬