ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের সম্পদ জব্দ থাকবে: ট্রাম্প স্ত্রীকে নিয়ে পালাল প্রতিবেশী, প্রতিশোধে তার স্ত্রীকেই বিয়ে করলেন স্বামী ব্রাহ্মণবাড়িয়ায় দোকানের জায়গা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ লেবাননে আরও হামলা চালানোর আহ্বান জানালেন ট্রাম্প তিন প্রতিবন্ধী ভাইয়ের ব্যাংক হিসাবে জমা পড়ল ১১ লাখ ৭৬ হাজার টাকা রোমানিয়ার বন্দরে বিস্ফোরিত ড্রোন ইউক্রেনের ছিল, স্বীকার করলেন প্রেসিডেন্ট রামিসা হত্যাকাণ্ডের রায়ে যে প্রতিক্রিয়া জানালেন জামায়াতে আমীর রাজধানীতে দিনদুপুরে ব্যবসায়ীকে গু’লি করে ছিন/তাই চাঞ্চল্যকর ওসমান হাদী হত্যা মামলার প্রতিবেদন ১৭ জুন

লেবাননে আরও হামলা চালানোর আহ্বান জানালেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে দেশটিতে আরও হামলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৫ জুন) রেকর্ড করা এবং রোববার (৭ জুন) সম্প্রচারিত এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য কার্যত লেবাননের ওপর ইসরায়েলের যুদ্ধকে আরও তীব্র করার একটি প্ররোচনা বলেই মনে করা হচ্ছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চাই লেবানন আরও ভালো জীবন যাপন করুক। আমি হিজবুল্লাহর বিরুদ্ধে আরও সুনির্দিষ্ট হামলা দেখতে চাই। আমার মনে হয়, এটি আরও সুনির্দিষ্ট হওয়া উচিত।’

কয়েকদিন আগে লেবাননের রাজধানীতে হামলা না করার মার্কিন অনুরোধ এবং ওয়াশিংটনে একটি যুদ্ধবিরতি চুক্তিতে উভয়পক্ষ সম্মত হওয়ার পর এমন মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরা জানিয়েছে, এখনও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ রোববার কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে ইসরায়েলের অব্যাহত হামলায় অন্তত ৩ হাজার ৬১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১১ হাজার ৭২ মানুষ।

সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

লেবাননে আরও হামলা চালানোর আহ্বান জানালেন ট্রাম্প

আপডেট সময় ০৯:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬