ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদের হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্ত্রীকে নিয়ে পালাল প্রতিবেশী, প্রতিশোধে তার স্ত্রীকেই বিয়ে করলেন স্বামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরকীয়ায় জড়িয়ে এক যুবকের সঙ্গে স্ত্রী চলে যাওয়ার ঘটনায় প্রতিশোধ নিতে ওই যুবকের স্ত্রীকে বিয়ে করেছেন এক ব্যক্তি। সম্প্রতি উপজেলার পেকুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

রোববার (৭ জুন) বাঁশতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাজাহান সিরাজ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনা ঘিরে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে। হাসান মিয়ার বাড়ির পাশে একটি সংস্থায় বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া। ওই অফিসের পাশাপাশি হাসানের বাড়ি থাকায় রাজুর সঙ্গে হাসানের পরিবারের সখ্য হয়। এক পর্যায়ে সেই সম্পর্ক রূপ নেয় পরকীয়ায়। গত মাসের ৭ মে হাসানের স্ত্রী জহুরাকে নিয়ে পালিয়ে যান রাজু। এতে ক্ষুব্ধ হয়ে হাসান প্রতিশোধের পথ বেছে নেন।

হাসান মিয়া বলেন, ‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি।’ তার ভাষ্য, পরকীয়া প্রেমের শাস্তি দিতেই তিনি এমন কাজ করেছেন।

জানা গেছে, নিজের স্ত্রী চলে যাওয়ায় হাসান রাজুর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। আলাপ-আলোচনার এক পর্যায়ে ৪ জুন সাতক্ষীরা থেকে রাজুর স্ত্রীকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে আনা হয়। পরে তাকে বিয়ে করেন হাসান মিয়া।

মির্জাপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

স্ত্রীকে নিয়ে পালাল প্রতিবেশী, প্রতিশোধে তার স্ত্রীকেই বিয়ে করলেন স্বামী

আপডেট সময় ১০:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬