ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ! অবরুদ্ধ হরমুজ: ট্রাম্পের অবরোধ ভাঙতে নামবে চীনের ভয়ঙ্কর নৌবহর? মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার ২৮০০ কোটি টাকার মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না: শিক্ষামন্ত্রী ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান তেহরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সমাধানই মস্কো মেনে নেবে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরান থেকে তেল নিতে পারবে না চীন: যুক্তরাষ্ট্র আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে ‘অমানুষিক’ নির্যাতন করা হচ্ছে: ইমরান খান আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

এবার সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা এক মামলায় খালাস পেয়েছেন হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়া।

আজ সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় হানিফ মিয়া আদালতে উপস্থিত ছিলেন। হানিফ মিয়ার পক্ষের আইনজীবী বোরহান উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

গত ২০২১ সালের ৪ এপ্রিল সম্পদের হিসাব জমা না দেওয়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এদিকে মামলার এজাহার সূত্রে জানা যায়, হানিফ মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক আইন ২০০৪ এর ২৬ (১) ধারার বিধান অনুসারে তার প্রতি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। কিন্তু নোটিশ অমান্য করে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় মামলাটি করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ!

দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক

আপডেট সময় ১২:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫