ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী রাজুতে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা বিসিএস পাস করেও ভেরিফিকেশনে বাদ পড়া জসিমের মেয়েদের সাথে অবাধ বিচরণসহ নানা অভিযোগে সাথী পদ বাতিল হয় আম্মারের এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীর পক্ষে ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো বিক্ষোভ মিছিল নিয়ে এসে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর

জেল থেকে বের হয়ে ফের সক্রিয় আওয়ামী লীগ নেত্রী রিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

জেল থেকে বের হয়ে ফের আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন দলটির বিতর্কিত নেত্রী জেলার শ্রীপুর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়া। চাঁদাবাজি মামলায় জেল খাটা, ও মাদক পাচারের মামলা থাকা স্বত্তেও এখনো বিভিন্ন থানা ও পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলছেন আলোচিত ও বিতর্কিত এই আওয়ামী লীগ নেত্রী।

জানা যায়, এর আগে চাঁদাবাজী এবং সন্ত্রাসী হামলার ঘটনায় শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের বাড়ি থেকে একই গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী আবু সাইদ শেখের করা মামলায় গ্রেফতার হয়েছিলেন এই নেত্রী।

মামলা সূত্রে জানা যায়, নিজ দলে ভিড়াতে না পেরে রিয়া জোয়ারদার বাদির কাছে ২০২২ সালের ১০ মে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু না পেয়ে দুদিন পর ১২ মে ভোর ৫টার সময় একটি লোহার স্টিক দিয়ে তার উপর হামলা চালায়। মামলায় হালিম জোয়ারদার ও নিয়াজ্জেল বিশ্বাস নামে আরও দুজনকে আসামি করা হয়।

এদিকে রিয়া গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার পক্ষে আইনজীবীদের কেউ জামিন শুনানিতে অংশ নিতে পারে শুনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে জড়ো হয়। তবে শেষ পর্যন্ত কোনো আইনজীবীকে তার পক্ষে দাড়ায়নি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এছাড়াও, তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে স্বর্ণালী জোয়ার্দার রিয়ার বিরুদ্ধে। নিজস্ব প্রাইভেট কার যোগে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে আনা ২০ কেজি গাঁজা রাজধানীর যাত্রাবাড়ীতে আটক করা হয়। ওই মামলার অন্যতম আসামিও রিয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

জেল থেকে বের হয়ে ফের সক্রিয় আওয়ামী লীগ নেত্রী রিয়া

আপডেট সময় ১২:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫