ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’ সৌদি বাদশাহর খরচে, ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি” পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন হ্যারি কেনকে গোলশূন্য রাখল ‘জুজু’? ইংল্যান্ড-ঘানা ম্যাচে কালো জাদু নিয়ে তোলপাড় জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ খান বিরোধীদলের মধ্যে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী পবিত্র কাবা শরীফ ধোয়া হবে ৩০ জুন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে মিসাইল না থাকলে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হতো ইরান: ইরানের প্রেসিডেন্ট নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

জামিনের পর জেলগেট থেকেই আ.লীগ নেত্রী ফের গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

হাইকোর্ট থেকে জামিনে মুক্তির পর জেলগেট থেকে মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী সোনিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৮ মে) বেলা ১১টার সময় মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আকস্মিক এ গ্রেপ্তারকে ঘিরে জেলগেট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।‌

কাজী সোনিয়া সুলতানা হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামের মৃত জামিল হোসেনের মেয়ে। তিনি মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

জানা গেছে, মাগুরা সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিনি কারাগারে আটক ছিলেন। ওই মামলায় বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। শুক্রবার সকালে মুক্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কারাগার থেকে বের হওয়ার মুহূর্তেই আগে থেকে অবস্থান নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আবারও আটক করে নিয়ে যায়। আটকের ঘটনায় তাৎক্ষণিকভাবে নতুন কোনো মামলার তথ্য প্রকাশ না করায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ মার্চ শহরের জামরুলতলা এলাকায় মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কাজী সোনিয়া সুলতানা। ওই ঘটনার পরদিন জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। হাইকোর্টের জামিনের পরপরই জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান জানান, একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

জামিনের পর জেলগেট থেকেই আ.লীগ নেত্রী ফের গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬