ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে আইনজীবী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১২:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

এবার আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন মিঠুন সাহা নামে বাংলাদেশ বার কাউন্সিলের এক আইনজীবী। বার কাউন্সিল বলছে, এভাবে ছাড় দিয়ে সেবা দেওয়া আইন পেশার নীতিমালার পরিপন্থী। মিঠুন সাহাকে তারা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বার কাউন্সি এক বিজ্ঞপ্তি দিয়ে মিঠুন সাহাকে ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলেছে। তারা মনে করছে, সাহার কার্যক্রম আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে ও জনসাধারণের আস্থা নষ্ট করেছে।

সংগঠনটির সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংযুক্ত ছবিতে দেখা যায় যে, আপনি আইনজীবীর পেশাগত পোশাকের পরিবর্তে ভিন্ন একটি রাষ্ট্র আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরে অফিসে বসে আইন সেবা প্রদান করছেন। একই সঙ্গে ক্লায়েন্টদের জন্য আসন্ন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আর্জেন্টিনা দলের জার্সি পরে আইনী সেবা নিতে আসলেই অর্ধেক ফি নেওয়ার বিশেষ অফার ঘোষণা করেছেন। উক্ত আচরণ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত ক্যাননস অব প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের সুস্পষ্ট লঙ্ঘন।

মিঠুন সাহার কর্মকাণ্ডে আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে বার কাউন্সিল বলেছে, ‘আপনার এ ধরনের কর্মকাণ্ড আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং জনসাধারণের আস্থা নষ্ট করেছে। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যক্তিগতভাবে আপনাকে বার বার সতর্ক করার পরেও আপনি এহেন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যাতে করে প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

কারণ দর্শানোর ব্যাপারে বলা হয়েছে, ‘…কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আইনজীবী সনদ স্থগিত করা হবে না, এই নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে আপনাকে বলা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ

আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে আইনজীবী

আপডেট সময় ০৩:১২:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬