ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনায় দুজনকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা একদিনের মাথায় বিসিবি থেকে পদত্যাগ বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা! ব্রাজিল সমর্থকদের জন্য ১০০% সার্ভিস চার্জ ফ্রি ঘোষণা উইসডম এডুকেশনের সমালোচনা-শুভকামনার ভিড়ে নতুন জীবন শুরু দীপ্তি ও ড. মুশতাকের সরকারি দাম উপেক্ষা, ৩ মাসে হার্টের রিং বিক্রিতে অতিরিক্ত আদায় ৫ কোটি টাকা বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টিতে সর্বোচ্চ গোল মেসির বিশ্বকাপে ইরানের ম্যাচ খেলার পর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার কঠোর শর্ত বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি: চরমোনাই পীর সিগারেট ফিল্টারের কাঁচামাল ও নিকোটিন আমদানিতে বসছে ৩০০% শুল্ক 

ব্রাজিল সমর্থকদের জন্য ১০০% সার্ভিস চার্জ ফ্রি ঘোষণা উইসডম এডুকেশনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে ভিন্নভাবে উদযাপন করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান উইসডম এডুকেশন। ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের জন্য প্রতিষ্ঠানটির সার্ভিস চার্জ সম্পূর্ণ (১০০%) ফ্রি ঘোষণা করেছেন উইসডম এডুকেশনের সিইও কামরুল এইচ পলাশ।

রোববার (৭ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, “আজ থেকে ব্রাজিল সমর্থকদের জন্য আমাদের সার্ভিস চার্জ ১০০% ফ্রি। সঙ্গে থাকবে ফ্রি চা ও কফি। তবে কেউ আবার অতিউৎসাহী হয়ে সেভেন আপ খেতে চাইয়েন না প্লিজ।”
ঘোষণাটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে ফুটবলপ্রেমীদের জন্য একটি আনন্দঘন ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।

এ বিষয়ে কামরুল এইচ পলাশ বলেন, “ছোটবেলা থেকেই আমি ব্রাজিল ফুটবল দলের সমর্থক। বিশ্বকাপকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেই আনন্দকে ভিন্নভাবে উদযাপনের চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ খেলাধুলার প্রতি ভালোবাসা এবং আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাক। একই সঙ্গে ফুটবলপ্রেমীদের জন্যও বিশ্বকাপের আনন্দে বিশেষ কিছু যোগ করতে চেয়েছি।”

উল্লেখ্য, উইসডম এডুকেশন ২০১৪ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে কাজ করে আসছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য ভর্তি, ভিসা প্রসেসিং ও পরামর্শসেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীকে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে সহায়তা করেছে উইসডম এডুকেশন।

প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে নিবন্ধিত। বাংলাদেশে তাদের ধানমন্ডি ও বনানীতে দুটি অফিস রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাবনায় দুজনকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা

ব্রাজিল সমর্থকদের জন্য ১০০% সার্ভিস চার্জ ফ্রি ঘোষণা উইসডম এডুকেশনের

আপডেট সময় ০৭:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬