ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ ষোলো থেকে বিদায়ের পরও মিশরকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ফিফা যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা বিশ্বকাপ কলঙ্কিত হয়েছে, ভিএআরের ভুলে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না: সারজিস আলম ইরানে আজ রাতেই কঠোর হামলা করা হবে: ট্রাম্প প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

ইরানে আজ রাতেই কঠোর হামলা করা হবে: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে আজ বুধবার (৮ জুলাই) রাতেই আবারও কঠোর হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তুরস্কের আঙ্কারায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে এই হুমকি দিয়েছেন তিনি। এর আগে, আঙ্কারায় চলমান ন্যাটো সম্মেলনে ইরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ’ হয়ে গেছে বলেও ঘোষণা দেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার আগে ট্রাম্প বলেন, ‌‌‘আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্ত আঘাত হানতে যাচ্ছি।’ এ সময় ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, ‘তারা প্রতিদিন চুক্তি ভঙ্গ করছে।’

ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিলেও দেশটির সঙ্গে ওয়াশিংটন পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়ছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানি কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান আলোচনার মাধ্যমে হওয়া চুক্তি মেনে চলছে না।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ন্যাটো সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি একটু আগাম সতর্কবার্তা দিয়ে রাখছি, আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হানতে যাচ্ছি। তবে ওয়াশিংটন পুরোদমে যুদ্ধে ফিরবে কি না কিংবা প্রাথমিক যুদ্ধবিরতিকে একটি স্থায়ী চুক্তিতে রূপ দেওয়ার জন্য আর কোনও আলোচনা হবে কি না; সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না; নিজের এই যুদ্ধকালীন লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চুক্তি ছাড়াও এই লক্ষ্য অর্জন সম্ভব হতে পারে। সূত্র: রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা

ইরানে আজ রাতেই কঠোর হামলা করা হবে: ট্রাম্প

আপডেট সময় ১১:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬