ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ ষোলো থেকে বিদায়ের পরও মিশরকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ফিফা যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা বিশ্বকাপ কলঙ্কিত হয়েছে, ভিএআরের ভুলে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না: সারজিস আলম ইরানে আজ রাতেই কঠোর হামলা করা হবে: ট্রাম্প প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

বিশ্বকাপ কলঙ্কিত হয়েছে, ভিএআরের ভুলে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কাতার বিশ্বকাপের ফাইনালে ভিএআর রেফারি দলের অন্যতম সদস্য ছিলেন মেক্সিকান রেফারি ফার্নান্দো গেরেরো। তাদের পরিচালিত ম্যাচ জিতেই বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা এবং মেসি। সেই গেরেরোই বললেন, মিশরের বিপক্ষে রেফারিংয়ের কারণে বিশ্বকাপ কলঙ্কিত হয়েছে। ভিএআরের ভুলে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা-মিশর ম্যাচ শেষ হওয়ার আগেই এ ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক, আলোচনা-সমালোচনা। আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচে ভিএআর কর্তৃক মিশরের একটি বৈধ গোল বাতিল করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন কাতার-২০২২ বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করা মেক্সিকান রেফারি ফার্নান্দো গেরেরো। তার দাবি, ভিএআর প্রোটোকল ভুলভাবে প্রয়োগ করায় ক্ষতিগ্রস্ত হয়েছে মিশর, যা শেষ পর্যন্ত তাদের বিশ্বকাপ থেকে বিদায়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গেরেরো লিখেছেন, ‘রেফারি এবং ভিএআর- দুজনই ভুল করেছেন। সালাহর (মূলত হবে হবে, মোস্তফা জিকো) গোল বাতিল করা উচিত হয়নি।’

তিনি ব্যাখ্যা করেন, যদি রেফারি এটিকে ফাউল হিসেবেও বিবেচনা করেন, তবুও সেটি ভিএআরের মাধ্যমে পুনর্বিবেচনার আওতায় পড়ার কথা নয়। কারণ, ফিফার অ্যাটাকিং পজেশন পেজ প্রোটোকল অনুযায়ী আক্রমণকারী দলের গোলের আগে যে আক্রমণ শুরু হয়, তার সঙ্গে সরাসরি সম্পর্ক থাকলেই কেবল আগের ঘটনা পর্যালোচনা করা যায়।

গেরেরোর মতে, ওই ঘটনায় আর্জেন্টিনা বল হারানোর পর আবার বল পুনরুদ্ধারের জন্য যথেষ্ট সময়, জায়গা এবং সুযোগ পেয়েছিল। তাদের রক্ষণভাগও তখন সংগঠিত অবস্থায় ছিল। এমনকি আর্জেন্টিনার খেলোয়াড়রা তিনবার বল পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে আগের সম্ভাব্য ফাউলকে গোল বাতিলের ভিত্তি হিসেবে ব্যবহার করা ভিএআর প্রোটোকলের সম্পূর্ণ পরিপন্থি।

তিনি আরও বলেন, ‘ভিএআরের হস্তক্ষেপ তখনই গ্রহণযোগ্য, যখন আক্রমণের ধারাবাহিকতা স্পষ্ট থাকে এবং বল হারানো দলটির পুনরায় বল দখলে ফেরার বাস্তব সুযোগ না থাকে। এখানে সেই শর্ত পূরণ হয়নি। তাই ভিএআর এবং রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এতে মিশর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শেষ পর্যন্ত তাদের বিদায়েও এই সিদ্ধান্ত ভূমিকা রেখেছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা

বিশ্বকাপ কলঙ্কিত হয়েছে, ভিএআরের ভুলে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে

আপডেট সময় ১১:২৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬