এবার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে ২০ জন আ‘হ‘ত হয়েছেন। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দু‘র্ঘ‘ট‘না ঘটে।
আ‘হ‘ত সবাই শের–ই–বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা বার্ষিক ভ্রমণে বরিশাল থেকে কক্সবাজার যাচ্ছিলেন। দু‘র্ঘ‘ট‘নার পর ভ্রমণ বাতিল করে তারা ফিরে যান।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। দু‘র্ঘ‘ট‘নায় ২০ জন আ‘হ‘ত হন। ঘটনাস্থল থেকে দ্রুত তাদের উদ্ধার করা হয়। আ‘হ‘ত‘দের মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দু‘র্ঘ‘ট‘না‘টি ঘটে বলে জানা গেছে। দু‘র্ঘ‘ট‘নার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 





















