ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু ভারতের সমর্থন নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় যেতে চাই: হাসনাত আবদুল্লাহ আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১২০ টাকায় বিশিষ্ট ইসলামিক প্রচারক তারিক আল-সুওয়াইদানের নাগরিকত্ব বাতিল করল কুয়েত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি: রিজভী

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনা আগমন আজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শনিবার দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় আসছেন। গত সোমবার রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সংশোধিত সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে জানানো হয়েছিল, রাষ্ট্রপতি বৃহস্পতিবার পাবনা আসবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি আজ সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা হবেন এবং জেলা সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর আরিফপুরে গিয়ে তিনি তাঁর মা–বাবার কবর জিয়ারত করবেন। বেলা সাড়ে ১১টায় কালাচাঁদপাড়ার জুবলী ট্যাঙ্কের বাড়িতে যাবেন এবং দুপুরের পর আত্মীয়স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন।

এ ছাড়া সন্ধ্যা ও রাতে সার্কিট হাউসে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং সেখানেই রাতযাপন করবেন। সফরের শেষ দিন রোববার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির এ সফর ঘিরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনা আগমন আজ

আপডেট সময় ০৯:০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫