ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

চাঁপাইনবাবগঞ্জে ৩০ বছর দুই ভাইয়ের দুঃশাসন, পরিবর্তন চায় মানুষ: নূরুল ইসলাম বুলবুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩০ বছর ধরে একই পরিবারের দুই ভাই দুঃশাসন চালিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে এই আসনে ক্ষমতায় থাকা সত্ত্বেও জেলাবাসীর ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরে তিন হাজার মোটরসাইকেলের একটি শোডাউন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বুলবুল বলেন, “এক পরিবারের দুই ভাই ৩০ বছর ধরে এখানে দুঃশাসন চালিয়েছেন, শাসন করেছেন। মানুষ অতিষ্ঠ। এবার চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়—অস্থিতিশীল অবস্থা থেকে প্রশান্তি খুঁজে পেতে চায়।”

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূরুল ইসলাম বুলবুল। আসনটি ১৯৯৬ সাল থেকে বিএনপি নেতা হারুন অর রশীদ এবং তার চাচাত ভাই আওয়ামী লীগ নেতা আব্দুল ওদুদের মধ্যে পালাক্রমে রয়েছে।

বিএনপি নেতা হারুন অর রশীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বুলবুল বলেন, “তিনি কেবল জামায়াতের বিরুদ্ধে বক্তব্য দেন, কিন্তু এলাকার উন্নয়ন বা জনগণের কল্যাণ নিয়ে কিছু বলেন না। এখন জনগণ এসব অপপ্রচার শুনতে চায় না। তারা সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে।”

তিনি প্রশ্ন তোলেন, “এতবার এমপি হয়েও চাঁপাইনবাবগঞ্জে একটি মেডিকেল কলেজ হয়নি কেন? কলেজটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হলো না কেন? কৃষিভিত্তিক ইপিজেড বা নদীভাঙন রোধে কোনো উদ্যোগ দেখা যায়নি কেন?”

বুলবুল বলেন, “আমি পজিটিভ রাজনীতি করতে চাই। মানুষের উন্নয়ন ও কল্যাণে দল-মতের ঊর্ধ্বে কাজ করতে চাই। চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করছি, যাতে এখানকার তরুণরা উচ্চশিক্ষার সুযোগ পায়।”

জামায়াত নেতা বুলবুলের নেতৃত্বে শোডাউনটি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় ইন্দারা মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারি, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র অধ্যক্ষ নজরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

চাঁপাইনবাবগঞ্জে ৩০ বছর দুই ভাইয়ের দুঃশাসন, পরিবর্তন চায় মানুষ: নূরুল ইসলাম বুলবুল

আপডেট সময় ০৬:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫